জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে রচনা, আবৃত্তি প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব, তাৎপর্য বিষয়ে -আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ, প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, বিশেষ অতিথি উপাধ্যক্ষ, প্রফেসর মো: মাসুদ ইকবাল এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো: ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

