সাম্প্রতিক পোস্ট

বগুড়ায় সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ।

July 26, 2026, 2:30 p.m. 9

বগুড়ায় সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ।

বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে নবনির্মিত ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই ২০২৬) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মাসুদ ইকবাল এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন।

শিক্ষা মন্ত্রণালয়ের “বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ” প্রকল্পের আওতায় নির্মিত ভবনের উদ্বোধনের পাশাপাশি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

0 Likes

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরও পড়ুন