সাম্প্রতিক পোস্ট

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৬ -এ ভূষিত প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন।

Sept. 27, 2026, 10:20 p.m. 17

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৬ -এ ভূষিত  প্রফেসর ড.মো. বেল্লাল হোসেন।

বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন স্যার। শিক্ষা ও আঞ্চলিক গবেষণায় অবদানের জন্য নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি কর্তৃক প্রদত্ত 'নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান করছেন নেপালের সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জনাব আনন্দ প্রসাদ পোখরেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আবদুস সালাম । সভাপতির পদ অলংকৃত করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি'র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ । 

অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন স্যারের এ অর্জনে সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ পরিবার গর্বিত। স্যারের এ সম্মান প্রাপ্তির জন্য  সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ শিক্ষক পরিষদ ও   কর্মচারী পরিষদের পক্ষ থেকে জানাই অভিনন্দন। 

0 Likes

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরও পড়ুন