সাম্প্রতিক পোস্ট

বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

April 14, 2026, 9:57 p.m. 27

১৪ এপ্রিল ২০২৬, বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সারা দেশের ন্যায় সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে । অনুষ্ঠানের ১মপর্বে ছিল আনন্দ শোভাযাত্রা। অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সম্পাদক স্যারের নেতৃত্বে  আনন্দ শোভাযাত্রাটি কলেজ থেকে শিববাটি ও আজিজুল হক কলেজ  প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে ফিরে আসে। ২য়পর্বের শুরুতেই ছিল মুড়ি-মুরকি, বাতাসা ও পান্তাভাত ইত্যাদি পরিবেশন। এরপর শুরু হয় আলোচনাসভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বাঙালির এ ঐতিহ্য ও সংস্কৃতি উপর আলোচনা করেন অধ্যক্ষ, প্রফেসর ড. মো: বেল্লাল হোসেন, উপাধ্যক্ষ, প্রফেসর  মোঃ আব্দুস ছাবুর হোসেন, প্রফেসর জনাব দেবদুলাল দাস, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ ও জনাব আই,আর,এম সাজ্জাদ হোসেন,বিভাগীয় প্রধান,ইংরেজী বিভাগ। আলোচনাপর্ব শেষ হলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।  নাচ-গান ও অভিনয় শেষ হলে অত্র অনুষ্ঠানের সভাপতি ড. মীর ত্বাইফ মামুন মজিদ অনুষ্ঠানের সমাপ্তী ঘোষনা করেন।

 

0 Likes

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরও পড়ুন